গভর্নর নিয়োগ নিয়ে বিতর্ক: ঋণ পুনঃতফসিল প্রসঙ্গে প্রশ্ন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক থেকে নেওয়া ৮৯ কোটি টাকার ঋণ এবং মাত্র ২ শতাংশ ডাউনপেমেন্টে ‘নীতি সহায়তা’র আওতায় খেলাপিমুক্তির তথ্য সামনে আসার পর নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে ঘিরে।
সমালোচকদের দাবি, আট মাস আগে স্বল্প ডাউনপেমেন্টে ঋণ পুনঃতফসিল সুবিধা নেওয়া এক ব্যবসায়ীর দেশের কেন্দ্রীয় ব্যাংকের সর্বোচ্চ পদে আসীন হওয়া নজিরবিহীন। বিষয়টি আর্থিক খাতে স্বচ্ছতা, নৈতিকতা ও স্বার্থসংঘাতের প্রশ্ন উত্থাপন করেছে।
অন্যদিকে সংশ্লিষ্ট মহলের বক্তব্য, বাংলাদেশ ব্যাংকের নীতিমালার আওতায় ঋণ পুনঃতফসিল বা ‘নীতি সহায়তা’ গ্রহণ আইনসিদ্ধ প্রক্রিয়া। নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে যেকোনো ঋণগ্রহীতা এ সুবিধা পেতে পারেন। ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে কোনো অনিয়ম প্রমাণ করে না।
তবে অর্থনীতিবিদদের একাংশ বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদ অত্যন্ত সংবেদনশীল। এ পদে নিয়োগের ক্ষেত্রে আর্থিক লেনদেন, ঋণস্থিতি ও সম্ভাব্য স্বার্থসংঘাতের বিষয়গুলো সর্বোচ্চ সতর্কতার সঙ্গে পর্যালোচনা করা প্রয়োজন, যাতে নীতিনির্ধারণে নিরপেক্ষতা ও জনআস্থা অটুট থাকে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক বা সংশ্লিষ্ট ব্যক্তির আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...
২৪ মিনিট আগে
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...
১ ঘন্টা আগে
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের
২ ঘন্টা আগে
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...
২ ঘন্টা আগে
