রাজনীতি

এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন দুই সংসদ সদস্য

অনলাইন ডেস্ক

২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদ (পলিটিকাল কাউন্সিল-পিসি)-এ নতুন করে যুক্ত হয়েছেন দলের দুই সংসদ সদস্য-অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন ও ড. আতিক মুজাহিদ।

মঙ্গলবার (২১ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের অনুমোদনক্রমে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে রাজনৈতিক পর্ষদে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন বর্তমানে দলের শৃঙ্খলা কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করছেন।

নতুন দুই সদস্য যুক্ত হওয়ায় এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে। পর্ষদের অন্যান্য সদস্যরা হলেন-আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব নাহিদা সারওয়ার নিভা এবং জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ।

দলের শীর্ষ পর্যায়ের এই পুনর্গঠনের মাধ্যমে নীতিনির্ধারণী কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom