আন্তর্জাতিক

এই শিশু হত্যাকারী খুঁজে বের করে হত্যা করা হবে: আইআরজিসি

আন্তর্জাতিক ডেস্ক

৪ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের ১৬তম দিনে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে লক্ষ্য করে হত্যার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। সংস্থাটির এক বিবৃতিতে বলা হয়েছে, তিনি যদি এখনো জীবিত থাকেন, তবে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়, “এই শিশু হত্যাকারী অপরাধী যদি জীবিত থাকে, তাহলে আমরা পূর্ণ শক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যা করব।” বিবৃতিটি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহুর বর্তমান অবস্থান নিয়ে নানা জল্পনা-কল্পনা ছড়িয়ে পড়েছে। ১২ মার্চ প্রকাশিত একটি ভিডিওতে ৭৬ বছর বয়সি নেতানিয়াহুকে একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দিতে দেখা যায়। এটি ছিল ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সালের পর তার প্রথম সংবাদ সম্মেলন।

তবে ভিডিওটি ঘিরে বিতর্কও তৈরি হয়েছে। কিছু সামাজিক মাধ্যম ব্যবহারকারীর দাবি, ভিডিওতে নেতানিয়াহুর এক হাতে ছয়টি আঙুল দেখা যাচ্ছে। এ কারণে অনেকে সন্দেহ প্রকাশ করেছেন যে ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হতে পারে।

ভিডিওতে নেতানিয়াহু ইরানের নতুন সর্বোচ্চ নেতা মুজতবা খামেনিকে হত্যার ইঙ্গিতপূর্ণ হুমকি দেওয়ার পাশাপাশি ইরানের বিরুদ্ধে ইসরাইলি সামরিক অভিযানের পক্ষে বক্তব্য দেন। তিনি বলেন, “আমরা এমন পরিস্থিতি তৈরি করছি, যাতে এই শাসনব্যবস্থার পতন ঘটে। তবে নিশ্চিত করে বলতে পারি না যে ইরানের জনগণই শেষ পর্যন্ত তা ঘটাবে।”

এ বিষয়ে মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার ক্যানডেস উইংস সামাজিক মাধ্যমে প্রশ্ন তুলেছেন, “বিবি কোথায়?”-নেতানিয়াহুর ডাকনাম ব্যবহার করে তিনি অভিযোগ করেন, নেতানিয়াহুর কার্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভিডিও তৈরি করে প্রকাশ করছে এবং পরে তা মুছে দিচ্ছে।

তবে এসব জল্পনা নাকচ করে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী সুস্থ আছেন। তুরস্কভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সিকে দেওয়া প্রতিক্রিয়ায় তার কার্যালয় জানায়, “এসব ভুয়া খবর। প্রধানমন্ত্রী ভালো আছেন।” তবে এ বিষয়ে এখনো বিস্তারিত কোনো আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom