বুড়িচংয়ে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার জমি দখলের অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নে বিএনপি নেতার বিরুদ্ধে যুবদল নেতার পৈতৃক জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
অভিযোগ অনুযায়ী, ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদ স্থানীয় যুবদল নেতা শরিফ আহমেদের পরিবারের ১২ শতাংশ পৈতৃক জমি দখলের চেষ্টা করেছেন। বুধবার (২২ এপ্রিল) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী শরিফ আহমেদ এ অভিযোগ করেন।
তিনি বলেন, “আমাদের পৈতৃক জমিকে রাস্তা হিসেবে দেখিয়ে জোরপূর্বক প্রায় ১০ ফুট জায়গা দখলের চেষ্টা করা হচ্ছে। বাধা দিলে আমাদের ওপর হামলা চালানো হয় এবং দোকান ভাঙচুর করা হয়।”
তিনি আরও দাবি করেন, অভিযুক্ত সালাহউদ্দিন আহমেদের ওই এলাকায় কোনো জমি বা বসতবাড়ি না থাকলেও তিনি প্রভাব খাটিয়ে দখলচেষ্টা করছেন। এ ঘটনায় তাদের পরিবারের নারী সদস্যরাও লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে জমির মালিকের পরিবারের সদস্য শাহ আলম বলেন, “আমরা দীর্ঘদিন ধরে আমাদের জমি ভোগদখল করে আসছি। মানবিক কারণে স্থানীয়দের চলাচলে বাধা দিইনি। কিন্তু এখন জোরপূর্বক রাস্তা তৈরি করে জমি দখলের চেষ্টা করা হচ্ছে, যা আমরা মেনে নিতে পারি না।”
অন্যদিকে, অভিযোগ অস্বীকার করে ময়নামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সালাহউদ্দিন আহমেদ বলেন, তিনি স্থানীয়দের অনুরোধে এবং সমঝোতার উদ্দেশ্যে ঘটনাস্থলে গিয়েছিলেন।
তার ভাষায়, “এটি কোনো দখলের ঘটনা নয়। এলাকার সমস্যার সমাধানে আমি গিয়েছিলাম। সবাই উপস্থিত ছিল এবং বিষয়টি সমাধানের চেষ্টা করা হয়েছে।”
এ ঘটনায় উভয় পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা প্রশাসনের হস্তক্ষেপে দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন।
‘সালমান শাহ হত্যা নিয়ে বাড়াবাড়ি করলে তার ভাই শাহরানকে হত্যার হুমকি’
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা নিয়ে বাড়াবাড়ি করলে তার ছোট ভাই শাহরানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী ও সালমান শাহর মামা মোহাম্মদ আলমগীর কুমকুম।বুধবার (১২ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালতে সালমান শাহ হত্যা মামলার আসামি আশরাফুল হক ডনের জামিন শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে...
৯ ঘন্টা আগে
যশোরে বাড়িতে দুঃসাহসিক চুরি, ২৮ ভরি সোনা ও ৮০ হাজার টাকা লুট
যশোর শহরতলীর ধোপাখোলা এলাকায় একটি বাড়িতে দুঃসাহসিক চুরির অভিযোগ উঠেছে। অজ্ঞাত চোর বা চোরচক্র বাড়িতে ঢুকে দুটি ফ্ল্যাট থেকে ২৮ ভরি সোনার গহনা ও নগদ ৮০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বাড়ির মালিক আব্দুর কাদের।আব্দুর কাদের জানান, ধোপাখোলা এলাকায় তার দুইতলা একটি বাড়ি রয়েছে। তিনি দোতলায় বসবাস করেন।...
১৬ ঘন্টা আগে
যশোর হাসপাতালে নারী রোগীর গলা থেকে চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে আসা এক নারী রোগীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার সময় এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটের নিচে এ ঘটনা ঘটে।আটক নারীর নাম শিউলি (৪৫)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার মাধবপুর থানার নাসিরনগর এলাকার মৃত কামাল মিয়ার
২ দিন আগে
গাজীপুরে পিস্তলের ভয় দেখিয়ে যৌতুক আদায়চেষ্টা, গ্রেপ্তারের পর মিলল চমক
গাজীপুরের শ্রীপুরে পিস্তলসদৃশ একটি লাইটার দেখিয়ে স্ত্রীকে ভয়ভীতি প্রদর্শন, যৌতুক দাবি এবং সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে আতঙ্ক ছড়ানোর অভিযোগে ইমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (৩ আগস্ট) রাতে জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ইমন শ্রীপুর উপজেলার মুলাইদ গ্রামের দায়পাড়া এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, সম্প্রতি...
৮ দিন আগে
