জাতীয়

ভারতে ইলিশ রপ্তানি: পূজার উপহারে অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ভারতে ইলিশ রপ্তানি: পূজার উপহারে অনুমোদন পেলো ৩৭ প্রতিষ্ঠান

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী দেশ ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে শর্তসাপেক্ষে অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। এই প্রতিষ্ঠানগুলো মোট ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করতে পারবে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। উপসচিব এস এইচ এম মাগফুরুল হাসান আব্বাসী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে প্রাপ্ত আবেদনগুলো যাচাই-বাছাই শেষে এই প্রতিষ্ঠানগুলোকে নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হলো।

রপ্তানির জন্য বেশ কিছু শর্ত আরোপ করা হয়েছে:

  • রপ্তানি নীতি ২০২৪-২৭-এর সকল বিধান মেনে চলতে হবে।
  • অনুমতির মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে।
  • শুল্ক কর্তৃপক্ষ প্রতিটি চালান যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করবে।
  • অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি মাছ রপ্তানি করা যাবে না। অ্যাসাইকুডা ওয়ার্ল্ড সিস্টেমের মাধ্যমে শুল্ক কর্তৃপক্ষ তা নিশ্চিত করবে।
  • পরবর্তী আবেদনের ক্ষেত্রে পূর্ববর্তী রপ্তানির প্রকৃত পরিমাণ সংক্রান্ত তথ্য-প্রমাণ দাখিল করতে হবে।
  • এই অনুমতি অ-হস্তান্তরযোগ্য। অনুমোদিত রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজে রপ্তানি না করে কোনো সাব-কন্ট্রাক্ট দিতে পারবে না।
  • সরকার প্রয়োজনে যে কোনো সময় এই রপ্তানি অনুমতি বাতিল করার ক্ষমতা রাখে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার জানিয়েছেন, এই সিদ্ধান্ত কোনো চাপের মুখে নেওয়া হয়নি, বরং ধর্মীয় সৌজন্যবোধ এবং অনুরোধের কারণে নেওয়া হয়েছে। তিনি আরও জানান, এই বছরের রপ্তানির পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেকের কম। এছাড়াও, প্রবাসী বাংলাদেশিদের চাহিদার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ১১ হাজার টন ইলিশ পাঠানোর অনুমোদন দেওয়া হয়েছে।


জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...

৯ ঘন্টা আগে


অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ

৯ ঘন্টা আগে


‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...

১১ ঘন্টা আগে


ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom