বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বেলা ২টায়, শায়িত হবেন জিয়াউর রহমানের পাশে
অনলাইন ডেস্ক
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের জরুরি স্থায়ী কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হওয়া ওই জরুরি স্থায়ী কমিটির সভায় দলের সব সদস্য উপস্থিত ছিলেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির আরেকটি সভা অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। জানাজা কার্যক্রমের সার্বিক সঞ্চালনার দায়িত্ব পালন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি সবাইকে শৃঙ্খলা বজায় রেখে জানাজা ও দাফনে অংশগ্রহণের আহ্বান জানান।
এদিকে, খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সাত দিনব্যাপী শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিএনপির পক্ষ থেকেও সাত দিনব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি জানান, এই সময় দলের সব স্তরের নেতা-কর্মীরা কালো ব্যাজ ধারণ করবেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করা হবে। প্রতিটি কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এসব কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পালনের জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের আবহ বিরাজ করছে। তিনবারের প্রধানমন্ত্রী ও দীর্ঘদিনের বিরোধী নেত্রী হিসেবে তাঁর প্রয়াণে জাতি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধ্যায়ের অবসান প্রত্যক্ষ করছে।
জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ২ হাজার ৩৬৪টি ফ্ল্যাট নির্মাণ করবে সরকার
জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগের স্বীকৃতি হিসেবে শহীদদের পরিবার ও আহতদের জন্য মোট ২ হাজার ৩৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ নাগাদ প্রকল্পের নির্মাণকাজ শুরু হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং বর্তমানে মূল্যায়নের কাজ চলছে।মঙ্গলবার সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর...
৪ মিনিট আগে
জুলাই স্মৃতি জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি হবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’। তিনি বলেন, এই জাদুঘর ভবিষ্যৎ প্রজন্মকে গণতন্ত্র, সংগ্রাম ও আত্মত্যাগের ইতিহাস জানতে এবং অনুপ্রাণিত হতে সহায়তা করবে।বুধবার (৫ আগস্ট) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা
২১ মিনিট আগে
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকারের কথা জানান।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন ও রাষ্ট্রব্যবস্থার...
৫৫ মিনিট আগে
জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী জুলাই। এই মাস জাতিকে স্মরণ করিয়ে দেয়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে...
১ ঘন্টা আগে
