বাংলাদেশে 'হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই': প্রধান উপদেষ্টা ইউনূস
অনলাইন ডেস্ক
বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর হিন্দু সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও সহিংসতার অভিযোগ নাকচ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশে 'হিন্দুবিদ্বেষী সহিংসতা নেই'।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নতুন ধারার সংবাদমাধ্যম জিটিও-এর সাংবাদিক মেহদি হাসানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সাক্ষাৎকারটি সোমবার (২৯ সেপ্টেম্বর, ২০২৫) জিটিও প্রকাশ করেছে।
হিন্দুদের ওপর নির্যাতন ও নিপীড়নের অভিযোগ প্রসঙ্গে অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, "এখন ভারতের অন্যতম বিশেষত্ব হলো ভুয়া খবর।"
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের ফলে শেখ হাসিনা সরকারের পতনের পর শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে তাকে বেছে নেওয়ার জনগণের সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ইউনূস বলেন, "আমি বিস্মিত হয়েছিলাম।" তিনি আরও জানান যে তিনি "অনিচ্ছা সত্ত্বেও তা মেনে নিয়েছিলেন" এবং সেই সময় আন্দোলনকারীদের উদ্দেশে বলেছিলেন, "আপনারা যদি এত কিছু ত্যাগ করতে পারেন, তবে আমি আমার সিদ্ধান্ত বদলাব।"
সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন বিলম্বের যৌক্তিকতা, রোহিঙ্গা সংকট এবং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধকরণের মতো আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও কথা বলেছেন।
সাঈদী-নিজামীদের ছবিতে ছাত্রদলের জুতা নিক্ষেপ
রাজধানীতে অনুষ্ঠিত এক বিক্ষোভ কর্মসূচিতে জামায়াতে ইসলামীর সাবেক নেতা দেলাওয়ার হোসাইন সাঈদী ও মতিউর রহমান নিজামীর ছবিতে জুতা নিক্ষেপ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং জামায়াত-শিবিরের রাজনীতির বিরুদ্ধে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। কর্মসূচিতে উপস্থিত ছাত্রদল নেতারা বলেন,স্বাধীনতাবিরোধী রাজনীতির কোনো স্থান বাংলাদেশে নেই এবং এ ধরনের শক্তির পুনর্বাসনের
৪৭ মিনিট আগে
জুলাইয়ের চেতনায় গড়ব দেশ,সবার আগে বাংলাদেশ ০৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬
একটি বিপ্লব কখনোই আকস্মিকভাবে জন্ম নেয় না। এটি কোনো একদিনের ঘটনা নয়, বরং বছরের পর বছর ধরে জমে থাকা মানুষের বঞ্চনা, ক্ষোভ, অন্যায়, নিপীড়ন ও মুক্তির আকাঙ্ক্ষার বিস্ফোরিত রূপ। সুপ্ত আগ্নেয়গিরির মতোই ইতিহাসের অন্তরালে নীরবে জমতে থাকে প্রতিবাদের লাভা, যা একসময় বিস্ফোরিত হয়ে বদলে দেয় একটি জাতির ভাগ্য। ২০২৪ সালের...
১ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর গণতান্ত্রিক সংগ্রামের জীবন্ত দলিল: নিতাই রায় চৌধুরী
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর দেশের গণতান্ত্রিক সংগ্রাম, আত্মত্যাগ এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের একটি জীবন্ত দলিল। তিনি বলেন, কোনো ত্যাগ বা সংগ্রাম কখনো বৃথা যায় না, ইতিহাসও কখনো মিথ্যা হয় না। জুলাই গণঅভ্যুত্থান সেই সত্যেরই উজ্জ্বল প্রমাণ।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন অনুষ্ঠানে সভাপতির...
১ ঘন্টা আগে
জুলাই স্মৃতি জাদুঘর নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণার কেন্দ্র হবে: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরকে শুধু ইতিহাস সংরক্ষণের স্থান নয়, বরং নতুন বাংলাদেশ গঠনের অনুপ্রেরণার কেন্দ্র হিসেবে বর্ণনা করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতি পথ হারালে এই জাদুঘরই নতুন পথ দেখাবে এবং ভবিষ্যৎ প্রজন্মকে দেশ গঠনের প্রেরণা জোগাবে।বুধবার (৫ আগস্ট) রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি...
১ ঘন্টা আগে
