আন্তর্জাতিক

বাহরাইনে মার্কিন সেনাদের হোটেলে ড্রোন হামলা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

৭ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে বাহরাইনের একটি হোটেলে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সংবাদমাধ্যম তেহরান টাইমস জানিয়েছে, ওই হোটেলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন। খবর দিয়েছে পাকিস্তানের দৈনিক ডন।

প্রতিবেদনে বলা হয়, বাহরাইনের একটি হোটেলকে লক্ষ্য করে এই ড্রোন হামলা চালানো হয়েছে। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না-তাৎক্ষণিকভাবে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গত প্রায় ১১ দিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলার মধ্যেই এই ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ক্রমেই বেড়ে চলেছে এবং বিভিন্ন স্থানে সামরিক স্থাপনাসহ কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলার খবর পাওয়া যাচ্ছে।

বিশ্লেষকদের মতে, বাহরাইনে এই হামলার ঘটনা আঞ্চলিক সংঘাতকে আরও বিস্তৃত করার ঝুঁকি তৈরি করতে পারে, কারণ দেশটিতে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক উপস্থিতি রয়েছে।

এ ঘটনায় এখনো যুক্তরাষ্ট্র বা বাহরাইনের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom