রাজনীতি

অনুমতি ছাড়া চিঠি পাঠানোয় জামায়াত আমিরের উপদেষ্টাকে অব্যাহতি

অনলাইন ডেস্ক

৫ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমান-এর সম্মতি ছাড়া তার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর ঘটনায় পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ মাহমুদুল হাসান-কে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার দলটির সেক্রেটারি মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মাহমুদুল হাসানের পরিবর্তে জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে সংসদ সদস্য মীর আহমদ বিন কাসেম আরমান-কে নিয়োগ দেওয়া হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলাম জানায়, গণমাধ্যমে প্রকাশিত ঘটনাটি প্রায় দুই সপ্তাহ আগের। তখন অধ্যাপক মাহমুদুল হাসান জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি চিঠির বিষয়ে আমিরকে অবহিত করলেও বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করেছিলেন।

পরে যাচাই করে দেখা যায়, চিঠির বিষয়বস্তু সম্পর্কে আমিরকে যেভাবে ব্রিফ করা হয়েছিল, বাস্তবে তার সঙ্গে কোনো মিল নেই। বিশেষ করে চিঠিতে উল্লিখিত মন্ত্রীর পদমর্যাদা’ চাওয়ার অংশে জামায়াত আমিরের কোনো সম্মতি ছিল না। বিষয়টি স্পষ্ট হওয়ার পরই ডা. শফিকুর রহমান তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং মাহমুদুল হাসানকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেন।

তার স্থলাভিষিক্ত হিসেবে ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানকে বিরোধীদলীয় নেতার নতুন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে আরও জানানো হয়, বিষয়টি পরিষ্কার করতে দলের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ করা হয় এবং জানানো হয় যে চিঠি পাঠানোর বিষয়ে জামায়াত আমির অবগত ছিলেন না। একই সঙ্গে আগের উপদেষ্টাকে অব্যাহতি ও নতুন উপদেষ্টা নিয়োগের বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়কেও জানানো হয়েছে। ফলে বিষয়টি তখনই নিষ্পত্তি হয়।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom