জাতীয়

আল্লাহ কুদরতিভাবে আমাদের ক্ষমতায় আসার ব্যবস্থা করে দিয়েছেন : ধর্মমন্ত্রী

অনলাইন ডেস্ক

২৭ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বুধবার (৪ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর টিএসসি মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর উদ্যোগে ‘হিফযুল কোরআন ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতা-২০২৬’ (সিজন ২)-এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, কেবল হিফজুল কোরআন প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; কোরআনকে জীবনে অনুসরণ ও বাস্তবায়ন করতে হবে।

তিনি বলেন, “রমজান মাস রহমত ও বরকতের মাস। এ মাসেই আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন।” রমজান মাসে এ ধরনের আয়োজনের জন্য তিনি ছাত্রদলকে ধন্যবাদ জানান।

জিয়াউর রহমানের অবদান স্মরণ

ধর্মমন্ত্রী বলেন, ইসলামের প্রচার-প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি উল্লেখ করেন, সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রহিম’ সংযোজন এবং সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস সন্নিবেশের উদ্যোগ জিয়াউর রহমান গ্রহণ করেন। পাশাপাশি তিনি ওআইসি ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করেন।

তিনি আরও বলেন, পরবর্তীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন।

উপস্থিতি ও প্রতিযোগিতার বিবরণ

ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক এবং মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক হাফেজ মাওলানা আহমদ বিন ইউসুফ আযহারী বক্তব্য দেন।

এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চারটি গ্রুপে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অনূর্ধ্ব-২৫ বছর বয়সী কোরআনের হাফেজ, স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অনূর্ধ্ব-১৮ বছর বয়সী মাদরাসা শিক্ষার্থী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

প্রতিটি গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান অর্জনকারীদের উপহার সামগ্রী দেওয়া হয়।

 

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom