জাতীয়
আজ ফ্যামিলি কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী আজ মঙ্গলবার (১০ মার্চ) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাজধানীর বনানী এলাকায় কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠ–এ আয়োজিত এক অনুষ্ঠানে এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে চালু করা হবে।
সোমবার (৯ মার্চ) বাংলাদেশ সচিবালয়–এ সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক বা পাইলট পর্যায়ে দেশের ১৩টি জেলার ১৫টি ওয়ার্ডে এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারের তথ্য সংগ্রহ, যাচাই ও তালিকা চূড়ান্ত করার জন্য ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে কমিটি গঠন করা হয়।
সংগৃহীত তথ্য সফটওয়্যারের মাধ্যমে বিশ্লেষণ করে প্রতিটি পরিবারের দারিদ্র্য সূচক (Proxy Means Test) নির্ধারণ করা হয়েছে। সেই অনুযায়ী পরিবারগুলোকে পাঁচটি শ্রেণিতে ভাগ করা হয়-
হতদরিদ্র
দরিদ্র
নিম্ন মধ্যবিত্ত
মধ্যবিত্ত
উচ্চবিত্ত

