জাতীয়
৫ বছরের পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তুলে ধরেছেন।
তিনি জানান, আগামী ১৮০ দিন, আগামী অর্থবছর এবং ৫ বছরের জন্য পৃথক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে এবং ইতোমধ্যে কিছু খাতে অগ্রগতি অর্জিত হয়েছে।
উল্লেখযোগ্য অগ্রগতি
ফ্যামিলি কার্ড: ১৩ জেলার ১৫ ওয়ার্ডে ৩৭,৮১৪ নারীপ্রধান পরিবারকে প্রদান
কৃষক কার্ড: পাইলট প্রকল্পে ১০ জেলায় শুরু; ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) থেকে বিতরণ
কৃষিঋণ মওকুফ: শস্য, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত
ধর্মীয় ভাতা: ইমাম, মুয়াজ্জিন, পুরোহিতসহ ৯,১০২ জনকে সম্মানী
ই-হেলথ কার্ড: খুলনায় ২৫ লাখ কার্ড প্রদানের প্রকল্প প্রক্রিয়াধীন
উন্নয়ন কর্মসূচি
৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন/পুনঃখনন
২৫ কোটি বৃক্ষরোপণ ও সবুজ কর্মসংস্থান
২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস
কারিগরি শিক্ষায় ৯ হাজার শিক্ষককে ট্যাব, ৩৮৩২ মাল্টিমিডিয়া ক্লাসরুম
৪১৮ প্রতিষ্ঠানে ফ্রি ওয়াই-ফাই
অন্যান্য উদ্যোগ
ক্রীড়াবিদদের জন্য ক্রীড়া ভাতা চালু (প্রথম ধাপে ১২৯ জন)
বিদেশে পড়াশোনার জন্য ঋণসীমা ৩ লাখ থেকে ১০ লাখ টাকা
শহর-গ্রামে খেলার মাঠ উন্নয়নে পরিকল্পনা
হাই-টেক পার্ক ও আইসিটি খাত সক্রিয় করতে কমিটি

