আইন-আদালত

নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

অনলাইন ডেস্ক

১৪ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


দেশের নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাসিরউদ্দিন পাটোয়ারী।

রোববার (১৫ মার্চ) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানান তিনি।

জাতীয় নাগরিক দল (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্টে লেখেন, তাদের নির্বাচনি ইশতেহারে ঢাকা-৮ আসনকে সবার জন্য একটি নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ছিল। কিন্তু সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনায় আবারও একটি প্রাণ ঝরে যাওয়ায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “এভাবে মানুষের জীবন অকাতরে চলে যাওয়া একটি সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।”

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, নাগরিকদের নিরাপদ জীবন নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব। তাই ঢাকা-৮ সহ সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি দ্রুত শক্তিশালী করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান তিনি।

এর আগে রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় প্রকাশ্যে গুলি ও ছুরিকাঘাতে রাকিব নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom