জাতীয়

লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা

যুক্তরাজ্যের লন্ডনে সোয়াস ইউনিভার্সিটি (দ্য স্কুল অব অরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ) ক্যাম্পাসে একটি সেমিনার থেকে বের হওয়ার সময় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা করা হয়েছে। 

জানা গেছে, আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এই ঘটনা ঘটিয়েছেন। এই সেমিনারটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বাংলাদেশ হাইকমিশন যৌথভাবে আয়োজন করেছিল।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় বাংলাদেশ হাইকমিশনের গাড়িটি যখন বিশ্ববিদ্যালয়ের পেছনের রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন কিছু নেতাকর্মী গাড়িটির ওপর ডিম নিক্ষেপ করেন। এ সময় কয়েকজন গাড়িটির সামনে শুয়ে পড়ার চেষ্টা করলে পুলিশের হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়।

লন্ডনে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন দাবি করেছে যে ওই গাড়িতে মাহফুজ আলম ছিলেন না। হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন একটি শীর্ষ দৈনিককে জানিয়েছেন, আওয়ামী লীগের কর্মীরা মাহফুজ আলম গাড়িতে আছেন মনে করে ডিম ছুড়েছিলেন, কিন্তু তিনি অন্য একটি গাড়িতে করে ভিন্ন রাস্তা দিয়ে সোয়াস ইউনিভার্সিটি ত্যাগ করেন।

পরে, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে ‘জুলাই গণ-অভ্যুত্থানের এক বছর’ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, "আজ আমি আওয়ামী লীগের আক্রমণের কাছাকাছি পর্যায়ে ছিলাম।"


জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকারের কথা জানান।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন ও রাষ্ট্রব্যবস্থার...

৩১ মিনিট আগে


জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস

গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী জুলাই। এই মাস জাতিকে স্মরণ করিয়ে দেয়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে...

১ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।জুলাই গণঅভ্যুত্থানে...

১ ঘন্টা আগে


ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ

আজ ৫ আগস্ট (বুধবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার টানা আন্দোলন, আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একই সঙ্গে প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন।জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে...

১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom