আন্তর্জাতিক

কাবুলে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৪০০ দাবি আফগানিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

৫ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


আফগানিস্তানের রাজধানীকাবুল-এ পাকিস্তানের বিমান হামলায় প্রায় ৪০০ জন নিহত হয়েছে বলে দাবি করেছে আফগানিস্তানের তালেবান সরকার।

তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরত জানিয়েছেন, হামলায় একটি মাদকাসক্তদের চিকিৎসাকেন্দ্র লক্ষ্যবস্তু হয়, যেখানে প্রায় ৪০০ জন নিহত এবং ২৫০ জন আহত হয়েছেন।

এর আগে আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরফত জামান বলেছিলেন, নিহতের সংখ্যা অন্তত ২০০। তিনি জানান, হামলার সময় ওই হাসপাতালে প্রায় ৩ হাজার মাদকাসক্ত চিকিৎসা নিচ্ছিলেন।

ঘটনাটি গত সোমবার ঘটে, যখন পাকিস্তান কাবুলে বিমান হামলা চালায় বলে অভিযোগ তোলে আফগানিস্তান।

তবে এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কোনো বেসামরিক অবকাঠামোতে হামলা চালায়নি।

ঘটনাটি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom