আন্তর্জাতিক

ইরানি ড্রোন মোকাবিলায় ইউক্রেনের সহায়তা চেয়েছে ১১ দেশ: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের ছোড়া ড্রোন মোকাবিলায় সহায়তা চেয়ে ইউক্রেন-এর কাছে আবেদন করেছে ১১টি দেশ। এ তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

সোমবার জেলেনস্কি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলার প্রতিশোধ হিসেবে ইরান মধ্যপ্রাচ্যজুড়ে ড্রোন হামলা চালাচ্ছে। এসব ড্রোন কীভাবে প্রতিহত করা যায় সে বিষয়ে কিয়েভের অভিজ্ঞতা জানতে বিভিন্ন দেশ সহায়তা চেয়েছে।

তিনি জানান, এখন পর্যন্ত ইরানের প্রতিবেশী কয়েকটি দেশ, ইউরোপের কিছু রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রসহ মোট ১১টি দেশ এ বিষয়ে আগ্রহ দেখিয়েছে। প্রাণহানি কমানো, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা, ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তি এবং প্রশিক্ষণের ক্ষেত্রে ইউক্রেনের অভিজ্ঞতার প্রতি তাদের বিশেষ আগ্রহ রয়েছে।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে রাশিয়া-সমর্থিত ইরানি ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা গড়ে তোলার মাধ্যমে ইউক্রেন নিজেদের উন্নত ড্রোন প্রতিরোধ সক্ষমতা তৈরি করেছে বলে দাবি করছে কিয়েভ।

তুরস্কের দাবি: ইরানি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত

এদিকে তুরস্ক দাবি করেছে, ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। সোমবার পূর্ব ভূমধ্যসাগর এলাকায় ন্যাটো–র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে এটি ধ্বংস করা হয় বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ক্ষেপণাস্ত্রটির কিছু ধ্বংসাবশেষ দক্ষিণ-মধ্যাঞ্চলীয় শহর গাজিয়ানটেপ–এ পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, তুরস্কের ভূখণ্ড ও আকাশসীমার দিকে ধেয়ে আসা যেকোনো হুমকির বিরুদ্ধে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখার গুরুত্বের কথাও উল্লেখ করেছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom