জাতীয়

ঈদযাত্রা সকলের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন হবে: সেতুমন্ত্রী

অনলাইন ডেস্ক

১২ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


আসন্ন ঈদ উপলক্ষে এবারের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন হবে বলে আশ্বাস দিয়েছেন শেখ রবিউল আলম।

সোমবার (১৬ মার্চ) রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য নতুন শৌচাগার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত ভাড়াই নিতে হবে। কোথাও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে এবং এতে কোনো সংকট নেই।

মন্ত্রী বলেন, ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলতে দেওয়া হবে না। যদি নির্দিষ্ট কোনো অভিযোগ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট গাড়ি ও মালিকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom