জাতীয়

দিনাজপুর থেকে ৫৩ খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক

১৫ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


দেশব্যাপী খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালের খনন কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী সকালে রাজধানী ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দর-এ পৌঁছাবেন। এরপর সড়কপথে দিনাজপুরের উদ্দেশে রওনা দেবেন।

সরকারি কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া-বলরামপুর এলাকায় প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল পুনঃখননের মাধ্যমে দেশব্যাপী ৫৩টি খাল খনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর সেখানে আয়োজিত এক সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরের ফরিদপুর গোরোস্থান-এ গিয়ে তার নানা মরহুম মো. ইস্কান্দার মজুমদার, নানি মরহুমা তৈয়বা মজুমদার এবং খালা খুরশীদ জাহান হকসহ নিকট আত্মীয়দের কবর জিয়ারত করবেন। পরে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে ইফতারে অংশ নেবেন।

এদিকে গত শুক্রবার সাহাপাড়া-বলরামপুর খাল পরিদর্শন শেষে মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বলেন, প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল পুনঃখননের ফলে প্রায় সাড়ে তিন লাখ মানুষ উপকৃত হবেন। এতে অতিরিক্ত বন্যার পানি নিষ্কাশন সহজ হবে এবং শুষ্ক মৌসুমে সেচ সুবিধা বাড়বে বলে আশা করা হচ্ছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom