চাকরি
ঢাকায় ‘প্রাক’-এ অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর স্বনামধন্য সেবা প্রতিষ্ঠান পিপল রিএনিমেট এন্ড অ্যাডভান্সমেন্ট কমিউনিটি (প্রাক) জরুরি ভিত্তিতে অ্যাম্বুলেন্স ও প্রাইভেট কারের জন্য কয়েকজন অভিজ্ঞ ড্রাইভার নিয়োগ দিচ্ছে। প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, অভিজ্ঞতা, দক্ষতা ও নৈতিকতার সমন্বয়ে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।
যোগ্যতা
- ঢাকায় অ্যাম্বুলেন্স, হাইএস বা প্রাইভেট কার চালনায় ন্যূনতম ৫ বছরের বাস্তব অভিজ্ঞতা
- বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে
- বাস্তব জীবনে ইসলামী আদর্শ অনুসরণকারী ও শারীরিকভাবে সুস্থ হতে হবে
- কমপক্ষে অষ্টম শ্রেণি পাস
- বয়স সর্বোচ্চ ৩০ বছর
সুযোগ–সুবিধা
- কর্মদক্ষতা সন্তোষজনক হলে চাকরি স্থায়ীকরণের সুযোগ
- স্থায়ীকরণের পর উৎসব ভাতা, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য সুবিধা
- বেতন আলোচনা সাপেক্ষে
আবেদন পদ্ধতি
আগ্রহী প্রার্থীদেরকে নিম্নোক্ত কাগজপত্রসহ সরাসরি উপস্থিত হতে হবে—
- আবেদনপত্র
- ২ কপি পাসপোর্ট সাইজ ছবি
- ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি
- জাতীয় পরিচয়পত্রের কপি
- শিক্ষাগত যোগ্যতার সনদ
- দুইজন ইসলামী ব্যক্তিত্বের চারিত্রিক সনদ
উপস্থিতির তারিখ ও স্থান
- তারিখ: ৩০ নভেম্বর, রবিবার
- সময়: সকাল ৭:০০ টা
- স্থান: বাসা–১১৪৩, ৫ম তলা, এভিনিউ–৯, রোড–১০, ডিওএইচএস, মিরপুর–১২, ঢাকা
প্রতিষ্ঠানটি জানায়, যোগ্য ও দায়িত্বশীল ড্রাইভার নিয়োগের মাধ্যমে সেবা কার্যক্রম আরও শক্তিশালী করা হবে।

