বৈষম্যবিরোধী আন্দোলনের মামলার আসামি যুবলীগ ক্যাডার আপেল গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
নারায়ণগঞ্জের ফতুল্লার জামতলা এলাকায় অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা একাধিক মামলার আসামি যুবলীগ ক্যাডার তমিজ উদ্দিন খন্দকার ওরফে আপেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, আপেলের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজি ও মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আপেল নারায়ণগঞ্জের শীর্ষ সন্ত্রাসী আজমেরী ওসমানের সহযোগী ছিলেন। যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার সুবাদে তিনি এলাকায় চাঁদাবাজি ও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করতেন। বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তাকে আজমেরী ওসমানের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর প্রকাশ্যে গুলি করতে দেখা যায়।
শেখ হাসিনার সরকারের পতনের পর ওসমান পরিবারের সদস্যরা পালিয়ে গেলেও আপেল এলাকাতেই আত্মগোপনে ছিলেন। সম্প্রতি তিনি প্রকাশ্যে আসেন এবং পুনরায় মাদক কারবারে যুক্ত হন।
ওসি শরিফুল ইসলাম আরও জানান, আপেলের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের পর একাধিক হত্যা মামলা দায়ের করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মিলন ফকিরের নেতৃত্বে একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে বুধবার (২৪ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হবে।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় উন্নত ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকার মির্জা ফখরুলের
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগকে ধারণ করে একটি উন্নত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ অঙ্গীকারের কথা জানান।বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন স্বৈরাচারী শাসন ও রাষ্ট্রব্যবস্থার...
২৮ মিনিট আগে
জুলাই অন্যায়ের বিরুদ্ধে জাতির ঐক্যবদ্ধ হওয়ার প্রতীক: ড. মুহাম্মদ ইউনূস
গণমানুষের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার এক ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী জুলাই। এই মাস জাতিকে স্মরণ করিয়ে দেয়, অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হলে জনগণের শক্তিই সবচেয়ে বড় শক্তি—এমন মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।বুধবার (৫ আগস্ট) জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে...
১ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত বহুল প্রতীক্ষিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে তিনি জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।জুলাই গণঅভ্যুত্থানে...
১ ঘন্টা আগে
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ
আজ ৫ আগস্ট (বুধবার) ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার টানা আন্দোলন, আত্মত্যাগ ও গণঅভ্যুত্থানের মুখে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। একই সঙ্গে প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয় এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন।জুলাই গণঅভ্যুত্থানের সূচনা হয়েছিল ২০২৪ সালের জুলাই মাসে সরকারি চাকরিতে...
১ ঘন্টা আগে
